ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে হুন্ডির ৪ লক্ষ টাকা উদ্ধার

admin ঢাকা
আপডেট: 27 November 2018, 22:31

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট পুরাতন ইমিগেশনের সামনে থেকে হুন্ডির ৪ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) এ টাকা উদ্ধার করেন। এসময় পাচারকারী ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানায়, তিনি জানতে পারেন এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে এসে বাংলাদেশ পুরাতন ইমিগ্রেশনের সামনে অবস্থান করছে। আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব, নায়েক হাতেম আলী, সিগন্যাল আব্দুল খালেক, সিপাহী হাফিজ, সিপাহী ইমরান ও সিপাহী মোশারফ হোসেন সেখানে অভিযান চালিয়ে ৪ লক্ষ হুন্ডির টাকা উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *