ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 27 November 2018, 22:06

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা ও দিপংকর কুমার সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ইটভাটা মালিকগণ।
সভায় ১৬ ডিসেম্বর ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৮ টায় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, ৯ টায় শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠান, সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ১২ টায় চলচিত্র প্রদর্শনী, বাদ জোহর মসজিদ ও সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ১ টা ৩০ মিনিটে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, ৩ টায় মহিলাদের আলোচনা সভা, সাড়ে ৩ টায় প্রীতি ফুটবল, সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা ও সাড়ে ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *