ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৩ আসনে ডা. রুহুল হকের মনোনয়নপত্র দাখিল

admin ঢাকা
আপডেট: 27 November 2018, 21:29

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ একাংশ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এবং জেলা নির্বাচন অফিসার নাজমুল কবিরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবার রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় অন্যান্যদের মধ্যে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ আব্দুস সাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *