ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা

admin ঢাকা
আপডেট: 27 November 2018, 20:51

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ (কেবিএ) মাঠে উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয়। সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস-সফল ২ প্রকল্পের মাধ্যমে উত্তরণ ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার যৌথ আয়োজন এবং বাস্তবায়নে মেলায় অংশ নেয়া ২০টি স্টলে নিরাপদ খাদ্য, কৃষি, মৎস্য, লাইভস্ট্রক, নিউট্রিশনসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান। সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সফল প্রকল্প ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার সুরাইয়া খাতুন।
বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ডা: আবু হুসাইন, প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, মাকসুদুর রহমান, কমোডিটি ম্যানেজার ডা: এসএ শামীম আহম্মেদ, ডা: ঝন্টু বিকাশ, ডা: অতীশ চন্দ্র, প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমান, সফল প্রকল্প-উত্তরণের এডমিন অফিসার মাহবুবুর রহমান, কমোডিটি ম্যানেজার ডা: নাজমুন নাহার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *