আশাশুনি উপজেলা ১নং শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) সন্ধা ৭ টার দিকে উপজেলা ছত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন ও সাধারণ সম্পদক সৌরভ রায়হান সাদ এ কমিটির অনুমোদন দেন। কোন সাংগঠনিক কার্যক্রম না থাকায় পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। মো. এখলাছুর রহমানকে সভাপতি, উৎসব বাছাড়কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা দিয়েছে উপজেলা ছাত্রলীগ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি তৌহিদুল ইসলাম, আলমগীর হোসেন, অনুপ সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও আপ্যায়ন দাশ। সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, তারেক মোনয়ার, শুভ বাছাড়। দপ্তর সম্পাদক প্রকাশ দাশ, উপ দপ্তর সম্পাদক ধনজ্ঞয় বিশ্বাস, প্রচার সম্পাদক ইকবল হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
