ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে এতিমদের মাঝে পোশাক বিতরণ

admin ঢাকা
আপডেট: 26 November 2018, 22:00

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ৬০ এতিম শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পোশাক বিতরণ করা হয়েছে। বাউশলা হাফেজিয়া এতিমখানা ও মাদরাসার পরিচালক মুহাদ্দিস জালালুদ্দীনের নিজস্ব তহবিল থেকে সোমবার এই পোষাক বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসরাসার সভাপতি হাফেজ আমজাদ হোসেন, আলহাজ্ব মাওলানা আলী হায়দার, মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস খলিলুর রহমান, ভালুকঘর মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।
মুহাদ্দিস জালালুদ্দীন বলেন, আমি সবসময় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাদের একটু সাহায্য করতে পারলে আনন্দ পাই। ইতিমধ্যে অনেক শিক্ষার্থীর মাঝে খাতা-কলমসহ বিভিন্ন সামগ্রী দিয়েছি। আগামীতে যাতে আমি এইভাবে এতিমদের পাশে দাঁড়াতে পারি সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *