ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আনসার ভিডিপি সমাবেশ

admin
November 26, 2018 9:58 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেবহাটায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার কে.এম মনিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাসিম উদ্দীন, মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, ভারপ্রাপ্ত আনসার ভিডিপি অফিসার নারগিছ খাতুন, অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি অফিসার আশিকুর রহমান, ইউনিয়ন দলনেতা সাদিকুর রহমান, সুফিয়া পারভীন, আফিফা সুলতানা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আনছার কমান্ডার রবিউল ইসলাম ও নুর হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।