ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আফিল উদ্দিন মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা

admin ঢাকা
আপডেট: 26 November 2018, 21:47

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি: যশোর-১ (শার্শ) আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন টানা ৪র্থ বার আবারো একই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এলাকায় ফিরলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার সকালে দলীয় মনোনয়ন নিয়ে ফিরেই তিনি শার্শা আসনের সাবেক এমপি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তবিবুর রহমান সরদারের মাজার জিয়ারত করেন।
পরে দীর্ঘক্ষণ অপেক্ষারত নাভারণ বাজার, শার্শা বাজার, বেনাপোল বাজার ও বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে মিলিত হন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় শেখ শেখ আফিল উদ্দিনের সাথে ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, মাহবুব আলম লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, গোগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলীসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *