ঢাকাTuesday , 31 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 31 July 2018, 16:42

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন হয়েছে।
সোমবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা শহরের আবু সরাফ সাদেক অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আছাদুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের অর্গানাইজার মো. দেলোয়ার হোসেন, সহকারি অধ্যাপক আবু তালেব, শংকর কুমার রায়, জামশেদ আলী, শহিদুল আলম, মাহবুবুর রহমান টুল, প্রমুখ।
মেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় রয়েছে বিভিন্ন নামকরা প্রকাশনীর বিখ্যাত উপন্যাস, ছোটগল্প, রম্যরচনা, ভ্রমণকাহিনী, কবিতা, প্রবন্ধ, সায়েন্স ফিকশনসহ বিভিন্ন ক্যাটাগরির বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *