ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৬

admin ঢাকা
আপডেট: 26 November 2018, 20:31

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ছয়জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে ওয়াজেদ আলী গাজী গংদের সাথে জায়গা-জমি নিয়ে একই এলাকার মৃত আব্বাস আলী গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এনিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার সকালে প্রতিপক্ষ আব্দুল গাজী গংদের লোকজন ওয়াজেদ আলী গংদের ভোগদখলে থাকা জমি জবর-দখল করার চেষ্টা করে। ওয়াজেদ আলী গাজী জানান, এ সময় বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় তিনি নিজেসহ আল-আমিন গাজী (৪০), বেগম বিবি (৫০), সুকুর আলী (২৫), মাসুম বিল্লাহ (১৮) ও সালেহা বেগম (৬০) আহত হয়। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আল-আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহতের পারিবারিক সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *