ঢাকাMonday , 26 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ’র মনোনয়নপত্র দাখিল

admin ঢাকা
আপডেট: 26 November 2018, 12:53

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

সোমবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীর হাতে নির্বাচনী আচরণবিধি সম্বলিত লিফলেট তুলে দিয়ে তা মেনে চলার আহবান জানান।

মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আব্দুল সাদী, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, ওয়ার্কার্স পার্টির নেতা ময়নুল হাসান, প্রকৌশলী আবেদুর রহমান, নাসরিন খান লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ থেকে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনটি শরীকের জন্য ছাড়তে পারে আওয়ামী লীগ।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *