ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রতনপুরের শাহানারা বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

admin ঢাকা
আপডেট: 25 November 2018, 22:06

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের রতনপুর বাজারের শাহানারা বেকারীতে তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। ভেজাল ও নিম্মমানের উপকরণ দিয়ে তৈরি হচ্ছে এসব খাবার। দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, চানাচুরসহ নানা ধরনের স্বাস্থ্যহানিকর খাবার তৈরি অভিযোগ স্থানীয়দের থাকলেও প্রশাসনের এব্যাপারে কোন মাথা ব্যাথা নেই।
স্থানীয়রা জানান, বেকারী মালিক আব্দুর রহমান স্থানীয় কয়েক নেতাকে ম্যানেজ করে বিএসটিআই এর অনুমতি ছাড়াই ১৬ বছর যাবৎ অবৈধভাবে নোংরা পরিবেশে চালিয়ে যাচ্ছেন বেকারী ব্যবসা। এই বেকারীর তৈরিকৃত খাদ্যদ্রব্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া হয় ইচ্ছামতো। ততদিনে খাদ্যদ্রব্য খাবার অনুপযোগী হয়ে যায়। অথচ প্যাকেটের গায়ে দেয়া মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন ভোক্তারা। বিশেষ করে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে।
নাম না প্রকাশ করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, শাহানার বেকারীর মালিক আব্দুর রহমান দীর্ঘদিন সরকারি অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চালিয়ে যাচ্ছেন ব্যবসা।
এবিষয়ে বেকারীর মালিক আব্দুর রহিম বলেন, উপজেলার অন্যসব বেকারী যেভাবে চলছে তিনিও সেভাবে চালাচ্ছেন। তাছাড়া ১৬ বছর যাবৎ তার কোন প্রকার লাইসেন্সের প্রয়োজন হয়নি বলে তিনি জানান।
উপজেলা স্যানেটারি অফিসার আব্দুস সোবহান সুপ্রভাত প্রতিনিধিকে বলেন, সরেজমিনে ওই বেকারীতে গিয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এবিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সবিহীন বেকারী পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনতাবস্থায় প্রশাসের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
এদিকে শাহানারা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের সচিত্র প্রতিবেদন প্রস্তুত করতে গেলে সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করেন আনোয়ার সাদাত বাদশা নামে স্থানীয় এক সন্ত্রাসী। তিনি সাংবাদিকের ক্যামেরাযুক্ত মোবাইল, নোট প্যাড ও কলম কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেন এবং নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *