ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

admin ঢাকা
আপডেট: 25 November 2018, 22:05

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন এক সন্তানের জননী তানজু খাতুন (২১)। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের জামির হোসেনের মেয়ে ও মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী।
থানার সহকারি উপ-পরিদর্শক কামাল হোসেন ও স্থানীয় সূত্র জানিয়েছে, তানজু খাতুন তিন মাস বয়সের মেয়েকে নিয়ে বর্তমান কাশিশ্বরপুর গ্রামে পিতার বাড়িতে অবস্থান করছিলেন। রোববার (২৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে তিনি কাপড় ধোয়ার জন্য বাড়ির পার্শবর্তী পুকুরে যান। এসময় তিনি পানিতে পড়ে তলিয়ে যান। তাকে অনেকক্ষণ না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করেন। তিনি মৃগী রোগী ছিলেন বলে জানিয়েছেন তার চাচা আমির হোসেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *