ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে ভিক্ষুকদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ

admin ঢাকা
আপডেট: 25 November 2018, 22:03

খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা): পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নে ২০ জন তালিকাভুক্ত ভিক্ষুকের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ নভেম্বর) বিকেল ৩ টায় খলিষখালী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজফ্ফর রহমান ভিক্ষুকদের এসব বিতরণ করেন।
এসময় চেয়াম্যান বলেন, ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতে হবে। আর সে লক্ষ্যে তাদেরকে দরিদ্রমুক্ত করতে হবে। আর তাই সরকার দেশকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন খলিষখালী ইউপি সচিব শহিদুল ইসলাম, পাটকেলঘাটা কলেজের প্রভাষক সিদ্ধার্থ মন্ডল, যুবলীগ নেতা নারায়ণ ঘোষ, ইউপি সদস্য আব্দুস সবুর, পঙ্কজ কুমার রায়, উত্তম দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *