ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারীর সমতা ও সমঅধিকারের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

admin
November 25, 2018 9:26 pm
Link Copied!

বিশ্ব নারী নির্যাতন প্রতিবাদ দিবস ও মানবাধিকার পক্ষ উপলক্ষ্যে নারীর সমতা ও সমঅধিকারের দাবিতে রোববার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত। এতে লিখিত বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক প্রগতিশীল নেতৃত্বের বিকাশ, নারী তথা সংখ্যালঘু মানুষের সুরক্ষা, নারী পুরুষের সমতা, নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সিডো সনদের পূর্ণ বাস্তবায়নসহ সকল বৈষম্যমূলক আইনের অবসান দাবি করা হয়।
মহিলা পরিষদের সভানেত্রী আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সহ-সভাপতি কালিদাস কর্মকার, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, এম জিললুর রহমান, মমতাজ হোসেন বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সেলিম রেজা মুকুল, টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ আহাদসহ বিভিন্ন উন্নয়নকর্মী ও মহিলা পরিষদের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।