ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সমবায় দিবসের বর্ণাঢ্য আয়োজন

admin ঢাকা
আপডেট: 25 November 2018, 20:20

সৌমেন মজুমদার, তালা: সাতক্ষীরার তালায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ প্রতিপাদ্যে রবিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের নেতৃত্বে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তা, সমবায় সমিতি সমূহের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার তসলিমা পারভীন।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী দিবস চন্দ্র ঘোষ, আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, বিআরডিবি সমিতির সভাপতি আব্দুল হামিদ সরদার, কপোতাক্ষ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ইউপি সদস্য শামছুল হক, ইউপি সদস্য প্রকাশ দালাল, ফ্যাসিলিটেটর আরফুজ্জামান, শরিফুল ইসলাম প্রমুখ।
সভা শেষে উপজেলার ৭টি সফল সমবায় সমিতির মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *