ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্যসেবা কমিটির সভা

admin
November 25, 2018 8:14 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় ও সিবিএম’র সহযোগিতায়, বেসরকারি সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় এবং আস্টেলিয়ান এইডের অর্থায়নে এ সভা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আলাউদ্দীন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এমএসআই অফিসার আরিফুল ইসলাম, ডিপিও সদস্য সাবিয়া সুলতানা, রেশমা পারভীন, আছের আলী প্রমুখ।
সভায় সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সেবার অর্জন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সখিপুর হাসপাতাল প্রতিবন্ধী বান্ধব করতে হাসপাতালের সামনে হাতল তৈরি, প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন প্রকার সেবা চালুর বিষয় আলোচনায় স্থান পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।