ঢাকাSunday , 25 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আকতারুজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়ায় পাইকগাছায় আনন্দ মিছিল

admin ঢাকা
আপডেট: 25 November 2018, 20:12

পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবুকে খুলনা-৬ আসনে দলীয় মনোনয়ন দেওয়ায় পাইকগাছায় আনন্দ মিছিল করেছে নেতা-কর্মীরা।
রোববার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, বিজন বিহারী সরকার, হায়দার আলী মোল্লা, আফসার উদ্দীন মোল্লা, উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, অ্যাড. ইদ্রিসুর রহমান মন্টু, অ্যাড. শেখ আব্দুর রশিদ, দাউদ শরীফ, যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, মুজিবর রহমান, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, এমএম আজিজুল হাকিম, আজিবর রহমান, জগদীশ চন্দ্র রায়, কেডি বাবু, জিএম মিজানুর রহমান মিজান, জাহিদুল আলম, লুৎফর রহমান, শওকত হাওলাদার, সাব্বির হাওলাদার, আব্দুল গফফার মোড়ল ও আজগার হোসেন।
অনুরূপভাবে দুপুরে এক আনন্দ মিছিল শেষে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ সানা, সুভাষ চন্দ্র রায়, অ্যাড. শেখ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা শেখ আব্দুস সাত্তার, জাকির হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, কেডি বাবু, কেষ্টপদ মন্ডল, গৌতম মন্ডল, মোল্লা আনিছুল হক, দীলিপ কুমার ঢালী, মিন্টু মিস্ত্রী, রাকিব, বাদশা, মৃগাঙ্গ, রাফেজ, পার্থিব, শংকর মন্ডল, অনিক, আকাশ, চন্দ্র ও জুলি শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *