ঢাকাSaturday , 24 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাণ কেন্দ্রে ভাঙচুর ও লুটের প্রতিবাদে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 24 November 2018, 20:23

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি-বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি’র ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও লুটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘প্রাণকেন্দ্র’ এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক আবুল কাশেম, সেলিম রেজা মুকুল, আশরাফুল ইসলাম খোকন, নাট্যকর্মী হাসানুর রহমান, পল্লব মজুমদার, মোহসিনা মুক্তা প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন বিডি নিউজ ও দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মকবুল হোসেন।
উল্লেখ্য, মঙ্গলবার সাতক্ষীরার বনানী মার্কেটে অবস্থিত সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি- বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের কার্যালয়টি তালাবদ্ধ থাকা অবস্থায় ভেঙে লুট করে নিয়ে যায় কামরুজ্জামান বুলু ও তার সহযোগীরা। মার্কেট মালিক আব্দুল জলিল ও বুলু’র মধ্যে বিরোধ থাকলেও এর সাথে প্রাণকেন্দ্রের কোন বিরোধ ছিল না। বিনা কারণে এধরনের ঘটনা ঘটার প্রতিবাদে সাতক্ষীরার সাংবাদিকরা ও সাংস্কৃতিক সংগঠকরা এর প্রতিবাদে নেমে পড়ে।
সমাবেশে অধ্যক্ষ আবু আহমেদ ক্ষতিগ্রস্ত প্রাণকেন্দ্র কতৃপর্ক্ষকে ক্ষতিপূরণ ও সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান।
সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেন, জমি’র দ্বন্দ্ব থাকলে জমি’র মালিকরা বুঝবে, কিন্তু ভাড়াটিয়ার সম্পদ লুট করা বেআইনী কার্যকলাপ। উচ্চ আদালতে যে মামলা চলমান তা নিয়ে এ ধরনের সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত। তিনি অবিলম্বে লুটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *