ঢাকাSaturday , 24 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুনাম’র জেলা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 24 November 2018, 20:19

শনিবার স্বদেশ, সাতক্ষীরার কার্যালয়ে সুনাম’র জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সুনাম জেলা কমিটির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জী। সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুন নাহার ঝুমুরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
উপস্থিত ছিলেন শারী সংস্থার প্রকল্প সমন্বয়কারী বিশ্নুপদ দাস, গবেষক জগদীশ দাশ, সুনাম কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, কাউন্সিলর অনিমা দাশ, বাংলাদেশ মহিলা পরিষদ- সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আঞ্জুয়ারা বেগম, সুনাম কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোরঞ্জন ঘোষ মনোজ, অপর্ণা দাশ, জ্যোৎনা দত্ত, সাংবাদিক আব্দুল আলিম, মন্টু দাশ প্রমুখ।
সভায় বক্তারা সাতক্ষীরার বিভিন্ন মানবাধিকার বিষয়ক ঘটনার পর্যালোচনা করেন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা পর্যবেক্ষণ করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির আহবায়ক অ্যাড. সোমনাথ ব্যানার্জী, সদস্য শরিফুল্লাহ কায়সার সুমন ও মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *