ঢাকাFriday , 23 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খরিয়াটির সাংবাদিককে মাদক বিক্রেতার হুমকি

admin ঢাকা
আপডেট: 23 November 2018, 21:26

দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী এমদাদুল হকের বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ইসমাইল হোসেনের ছেলে স্থানীয় সাংবাদিক শেখ আরাফাত হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত এমদাদুল ওই গ্রামের কেরামত গাজীর ছেলে।
আরাফাত জানান, বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে কর্র্মস্থল থেকে বাড়ি ফেরার পথে খরিয়াটি বাজারে এমদাদুলের সাথে তার দেখা হয়। তিনি তাকে মাদক বিক্রি সম্পর্কে জিজ্ঞাসা করলে এমদাদুল তাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *