ঢাকাFriday , 23 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ আটক ৪

admin ঢাকা
আপডেট: 23 November 2018, 21:25

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৫৫ পিস ইয়াবাসহ শাকিল মোড়ল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের সৈয়দ আলী মোড়লের ছেলে।
পিএসআই আব্দুর রাজ্জাক জানান, এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে গোয়ালডাঙ্গা গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় শাকিলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা হয়েছে।
এদিকে একই রাতে কালিকাপুর গ্রামের শহর আলি গাজীর ছেলে সিআর ০৩/১৭ মামলার আসামি বিল্লাল হোসেন, রামনগর গ্রামের জামাল সরদারের ছেলে নারী ও শিশু ৩১১/১৬ নং মামলার আসামি সালাউদ্দিন সরদার ও কুল্যা গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে জিআর ১২৯/০৭ (আশাঃ) নং মামলার আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *