ঢাকাFriday , 23 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

admin
November 23, 2018 8:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: খুলনায় বালুবাহী ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের পূর্ব জিলেরডাঙ্গানামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল-খাজুরা গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩৫)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ডাক্তার দেখানোর জন্য সকালে একটি মোটরসাইকেলে নজরুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা বাড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের পূর্ব জিলেরডাঙ্গানামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আয়েশা সিদ্দিকা নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার স্বামী নজরুল ইসলাম মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজা নজরুল ইসলামের নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।