ঢাকাFriday , 23 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 23 November 2018, 20:32

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি মাসুম বিল্যাহ সুজনের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ফুলতলা মোড় থেকে মিছিল বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুর‌্যাল প্রাঙ্গনে এসে এক মানববন্ধক কর্মসূচিতে মিলিত হয়। সেখানে উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান তুহিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা শেখ নাজমুল আহসান।
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবকে সভাপতি জি.এম সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তারক আশ্চার্য্য, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুর রহমান, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান লিটন, রতনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবু ঢালী, বিষ্ণুপুর সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, দক্ষিণ শ্রীপুর সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সাঈদ মোড়ল, কুশুলিয়া যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, যুবলীগ নেতা ফিরোজ হোসেন, ফারুক হোসেন প্রমুখ।
সভায় বক্তরা রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জনপ্রিয় ইউপি সদস্য মাসুম বিল্যাহ সুজনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *