ঢাকাFriday , 23 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

admin ঢাকা
আপডেট: 23 November 2018, 19:50

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় শেখ ইলিয়াস হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার দুপুরে শ্যামনগর-কালিগঞ্জ সড়কে খানপুর এবি ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষার্থী শেখ ইলিয়াস হোসেন (১৫) উপজেলার নকিপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইলিয়াস হোসেন মোটরসাইকেল যোগে শ্যামনগর থেকে কালিগঞ্জ যাওয়ার পথে খানপুর ইটভাটার সামনে পৌঁছুলে দ্রুতগামী একটি পিকআপ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয় ইলিয়াসের ছোট ভাই ইউসুফ। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে।
এদিকে, ঘাতক পিকআপটি আটক করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *