ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 22:06

পাটকেলঘাট প্রতিনিধি: পাটকেলঘাটায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন নজির সরদার নামে ৬০ বছরের এক ব্যক্তি।
সূত্রের অভিযোগ, পাটকেলঘাটার নোয়াকাটি গ্রামের নজির আলী গত ৯ নভেম্বর সকাল ৮টার দিকে তারই এক প্রতিবেশীর ৬ বছর বয়সী শিশুকে ফুল কপি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি মেয়ের মা শুনে এলাকার বাইরে কাজে যাওয়া স্বামীকে টেলিফোনে জানান। অবশেষে মেয়েটির পিতা বুধবার বাড়ি ফিরে পাটকেলঘাটা থানায় মামলা করেন। পুলিশ বুধবারই নজির আলীকে গ্রেফতার করে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বিপ্লব কান্তি মন্ডল জানিয়েছেন, নজির সরদারকে বুধবার তার গ্রাম থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *