ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 21:51

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভালুকঘর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভালুকঘর গ্রামের মৃত সুরত আলি সরদারের স্ত্রী সকিনা বেগম (৭৬) তার অসুস্থ ভাসুর মোকছেদ আলি সরদার (১০৪) কে বৃহস্পতিবার দেখতে যান। এসময় তিনি টিনের ঘরের জানালায় হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শ্রীরামপুর বাজারে পৌছে মৃত্যু হয়।
এ ব্যাপারে মৃতের ছেলে মতিয়ার রহমান বলেন, বিদ্যুতের তার ছিড়ে ঘরের টিনের উপর পড়ে ছিল। সেটা আমরা কেউ জানতাম না।
থানার ওসি মো. শাহিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *