ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 21:46

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বুধবার কলারোয়া থানায় এ মামলা দায়ের করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর দুপুরে ছুটির পরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জালালাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২২), শিমুল (২০), মামুন (৩৫), সাঈদ (২৮), আলীম (২৫), আছিয়া খাতুন (২০) সংঘবদ্ধভাবে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের এক ছাত্রীকে উপজেলার মীর্জাপুর বিশ্বাসপাড়ায় ৫ ও ৬ নম্বর আসামি নিজ বাড়িতে মটর সাইকেলযোগে উঠিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে ঘটনাস্থল থেকে প্রধান আসামি ইমরান হোসেন ধরা পড়লেও তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকার মাতব্বররা ঘটনাটি ধামাচাপা দিতে কয়েকবার সালিশ করে মীমাংসায় ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী মেয়েটির বাবা কলারোয়া থানায় ইমরানসহ ছয়জনের নামে মামলা করেন।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ জানান, অভিযোগ পাওয়ার পর মামলা নিয়ে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *