ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আপদকালীন পরিকল্পনা সভা

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 21:40

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিবন্ধীদের দুর্যোগ থেকে রক্ষা করতে করণীয় শীর্ষক আপদকালীন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিআরআরএ এর সহযোগিতায় লিলিয়েন ফন্ডসের অর্থায়নে বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
আইডিয়ালের বাস্তবায়নে অনুুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন।
আইডিয়ালের সমন্বয়কারী মিজানুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন কেন্দ্র ব্যবস্থাপক ফারুক হোসেন, ইউপি সদস্য শহিনুর ইসলাম, সন্তোষ মন্ডল, পারুল পারভীন, মনিরুল ইসলাম, তারিকুল আওয়াল সেজে, সিপিপি লিডার খোরশেদ আলম, প্রতিবন্ধী সাইফুল, বসুদেব, দিপঙ্কর, জোবাইদুল, সাবিনা প্রমুখ।
সভায় দুর্যোগের সময় প্রতিবন্ধীদের নিরাপদ স্থানে পৌঁছে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনক সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট আপদকালীন ইউনিয়ন পরিকল্পনা কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *