ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে নাক কান ও গলা বিষয়ক মেডিকেল ক্যাম্প

admin
November 22, 2018 9:24 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সখিপুর ইউনিয়ন পরিষদে নাক, কান ও গলা রোগ বিষয়ের উপর মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। ক্যাম্পে রোগী দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম ও ইন্টার্নী ডা. ওুহানি বিনতে আক্তার।
উপস্থিত ছিলেন সাস সমৃদ্ধির ডা. মনোজ কুমার হালদার, শামীমা খাতুন ও ৯টি ওয়ার্ডের স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
এবিষয়ে সাসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন বলেন, গ্রামের সাধারণ মানুষ চারশ/পাঁচশত টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারেন না। তাই তারা নিরুপায় হয়ে দীর্ঘদীন এই সকল রোগে ভোগে। সাস এই সকল সাধারণ রোগীর স্বাস্থ্যসেবা প্রদান করছে। তারা বিনামূল্য সেবা পাবেন এবং দ্রুত আরোগ্য লাভ করবেন। এ পর্যন্ত ১২৫ জন রোগীর স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।