ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটার কণ্ঠশিল্পী ইন্দ্রজিতের মিউজিক ভিডিও প্রকাশ

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 21:18

নাজমুল হক, পাটকেলঘাটা: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার তরুণ কণ্ঠশিল্পী কুমার ইন্দ্রজিতের ৫ম মিউজিক ভিডিও ‘পিরিতি’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গ্রাম বাংলার মানুষের প্রেম বিরহ ভালোবাসার গল্প নিয়ে মিঠুন দাশের কথা, সুর ও সঙ্গীতে এবং শিল্পী কুমার ইন্দ্রজিতের কন্ঠে গান পরিবেশিত হয়েছে। গানের ভিডিও নির্মাণ করেছেন মিউজিক ভিডিও নির্মাতা ও আর্ট ডাইরেক্টর শুভ্র দাশ।
শুভ্র দাশ বলেন, গ্রাম বাংলার সহজ সরল তরুণ তরুণীদের ভালোবাসা বিচ্ছেদ নিয়ে গানটির ভিডিও নির্মাণ এবং প্রত্যন্ত গ্রামের মনোরম কিছু লোকেশনে গানটির শুটিং করা হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।
সঙ্গীত শিল্পী কুমার ইন্দ্রজিৎ বলেন, বাংলার মানুষ খুবই সঙ্গীতপ্রিয়। আমি সেই সব শ্রোতার জন্য ভালো কিছু গান করতে চাই, যা যুগ যুগ ধরে তাদের অন্তরে টিকে থাকবে। আমি নিয়মিত সঙ্গীত চর্চা করে যাচ্ছি। শ্রোতাদের ভালোবাসা পেলে আমার পরিশ্রম স্বার্থক হবে। তিনি আরও বলেন, গানটি শোনার জন্য ইউটিউব থেকে পিরিতি কুমার ইন্দ্রজিৎ লিখে সার্চ করলে গানটি শোনা যাবে।
গানটির মূল চরিত্রে অভিনয় করেছেন জুয়েল, নৈরিত, অনুপ, মাহিন ও শিশু চরিত্রে অভিনয় করেছে আরাধ্যা ও তৌলিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *