ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 21:15

ল স্টুডেন্টস ফোরামের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ল কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ল কলেজের অধ্যক্ষ অ্যাড. এসএম হায়দার। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক অ্যাড. অরুন কুমার ব্যানার্জী, অ্যাড. মুনির উদ্দীন, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. নাজমুন নাহার ঝুমুর, অ্যাড. লাকি ইয়াছমিন, অ্যাড. হোসনেয়ারা, অ্যাড. শরীফ আজমীর হোসাইন রোকন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ল স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দীন সাজু, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, অহিদুল ইসলাম, ইখতেয়ারসহ ল স্টুডেন্টস ফোরামের সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *