ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোবিন্দপুর ও ফিংড়ীর ঠাকুরপাড়ায় মাঠ দিবস

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 21:14

ব্লুগোল্ড কর্মসূচির কৃষি উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সদর উপজেলার গোবিন্দপুর ও ফিংড়ী ঠাকুরপাড়ার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ফিংড়ী মাঠে নিমাই চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবেস প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্লাবনী সরকার, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, বিশ্বজিৎ দাস, নীলকণ্ঠ সরকার, মো. হাবিবুল্লাহ, হাসানুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা বাংলাদেশিরা খাদ্য, মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের পুষ্টির চাহিদা পূরণ, তেলের ঘাটতি পূরণে ফল, সবজি ও মশলার আবাদ বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথি কৃষি অফিসার আমজাদ হোসেন বলেন, টেকসই কৃষি উন্নয়ন, কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে ক্লাব গঠন করে দলগতভাবে কাজ করতে হবে।
মাঠ দিবসে ২০০ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *