ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার দোহার দারুল আরক্বাম কারিমীয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে সাতক্ষীরা ব্লাড ব্যাংক

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 20:35

ধানদিয়া (তালা) প্রতিনিধি: সাতক্ষীরা ব্লাড ব্যাংক এবার সহযোগিতার হাত বাড়িয়েছে তালার জালালপুর ইউনিয়নের দোহার দারুল আরক্বাম কারিমীয়া মাদ্রাসা ও এতিমখানায়। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সংগঠনের এক উপদেষ্টার (নাম প্রকাশে অনিচ্ছুক) পক্ষ থেকে এতিমদের জন্য একটি ৭৫০ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক, পাম্প, ২০টি কম্বল, ৯ টি মশারি, ৩ টি ফ্যান, ৩ টি কার্পেট, ৫ টি জায়নামাজ, ১১টি নামাজ শিক্ষা ও নগদ ১৫০০ টাকা এতিমখানার সভাপতি শেখ রজব আলীর নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও প্রতিমাসে এতিমখানায় ১০০ কেজি চাল দেওয়া হবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা তন্ময় হাজরা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যংকের পরিচালনা পরিষদের সদস্য মঈনুল আমিন মিঠু, ফিরোজ শাহ, আবু সাঈদ গোলদার, রাত্রি মন্ডল, আকতারুজ্জামান, কল্যাণ হায়দার, আবু সাঈদ, এতিমখানার সুপার শাহ আলম, সাধারণ সম্পাদক এসএম মোজাম্মেল হক প্রমুখ। এর আগে গত ১৪ নভেম্বর ৪০ জন এতিম শিশুর দুপুরের খাবার দেওয়া হয়।
উল্লেখ্য, সাতক্ষীরা ব্লাড ব্যাংক বিনামূল্যে রক্ত দানের পাশাপাশি অসহায়, অসুস্থ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *