ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে হুণ্ডির ১০ লাখ টাকাসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 20:30

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে হুণ্ডির ১০ লাখ টাকাসহ রাসেল (২১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২১ নভেম্বর) দুপুরে সাদিপুর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের তুরাফ আলীর ছেলে।
বিজিবি জানায়, সাদিপুর সীমান্ত দিয়ে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্যে সাদিপুর মোড়ে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ লাখ হুন্ডির টাকাসহ তাকে আটক করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *