ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আনন্দ র‌্যালি

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 20:27

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আহলে সুন্নাতওয়াল জামায়াত কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন, আজিমুশ্বান জুলুস (আনন্দ র‌্যালি) ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) সকালে উপজেলা মোড় থেকে আজিমুশ্বান জুলুস বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওলানা নূরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ কবির কাজল প্রমুখ।
কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজীর সঞ্চালনায় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন নলতা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা কুতুবুদ্দীন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নাসিরুল্লাহ ফারুকীসহ স্থানীয় ওলামায়েকেরাম।
ওয়াজ মাহফিলের শুরুতে কেরাত পাঠ করেন ক্বারী মাওলানা আবু মুসা। নাতে রাসুল (স:) পাঠ করেন কাজী ইফতেখার হোসেন, মোহাম্মদ মাসুম ও মোহাম্মদ শাহাজালাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *