ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দরগাহপুরে সরকারের উন্নয়ন তুলে ধরে মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 20:23

দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে সরকারের উন্নয়ন তুলে ধরে সাধারণ মানুষের সাথে নির্বাচনী মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) বিকালে দরগাহপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে এ প্রচারণা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ মিরাজ আলীর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী খরিয়াটী নতুন বাজার থেকে শুরু করে উত্তরপাড়া, শ্রীধরপুর, হোসেনপুর বাজারে সাধারণ মানুষের সাথে সরকারের উন্নয়ন তুলে ধরে মতবিনিময় করেন। এছাড়া সরকারের উন্নয়নমূূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করা হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের ও দরগাহপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে এ ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকের প্রার্র্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ মশিউর রহমান, গহর আলী, ইউপি সদস্য মনিরুল ইসলাম, আব্দুুল মাজেদ, আব্দুস সামাদ, শাহিনুুর ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমএ মাজেদ, সেক্রেটারি শেখ ইয়াছির আরাফাতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *