ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-১ আসনে জাসদ মনোনীত প্রার্থী ওবায়দুস সুলতান বাবলুর মনোনয়নপত্র দাখিল

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 20:13

ডেস্ক রিপোর্ট: মনোনয়নপত্র দাখিল করেছেন সাতক্ষীরা-১ আসনে জাসদ (ইনু) মনোনীত প্রার্থী শেখ ওবায়দুস সুলতান বাবলু।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা থেকে এই প্রথম কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, কেন্দ্রীয় শ্রমিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাসদ’র কলারোয়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা সভাপতি বিশ^াস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, জাতীয় নারী জোট’র জেলা সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, নারী নেত্রী জেসমিন সুলতানা লাভলী, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, তালা উপজেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি এস এম শামীম, সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলিম, ছাত্রনেতা শেখ রোমান হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *