ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাফুফে ১ম বিভাগ ফুটবল লীগে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 22 November 2018, 19:59

আবু রাইয়ান: সাতক্ষীরায় বাফুফে ১ম বিভাগ ফুটবল লীগে টাউন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ার ব্যাটারির সহযোগিতায় লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথমার্ধের ৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় টাউন স্পোর্টিং ক্লাব। দলের ১০নং জার্সি পরিহিত সাইদুরের গোলে এগিয়ে যায় তারা। এরপর ৯ মিনিটে দুর্দান্ত গোলে ভালুকা চাঁদপুরকে সমতায় ফেরান সাগর। দ্বিতীয়ার্ধে গোল শূন্য থাকায় চরম উত্তেজনায় ১-১ গোলে ড্র হয় ফাইনাল ম্যাচ। পরে টাইব্রেকারে ভালুকা চাঁদপুর ৬-৫ গোলে টাউন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
১ম বিভাগ ফুটবল লীগের সেরা গোলদাতা হয়েছেন পিকে ইউনিয়ন ক্লাবের বিল্লাল হোসেন। ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ৭টি গোল দিয়েছেন এই ফুটবলার। এছাড়া সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভালুকা চাঁদপুরের সাগর।
খেলা পরিচালনা করেন সহকারি ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, এসএম ওয়াসিউদ্দীন পিপুল, এ.কে আজাদ কানন ও রফিক-উল ইসলাম খান।
পরে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়ক ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও ডিএফএ’র প্রধান উপদেষ্টা এসএম মোস্তাফা কামাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শাহ আব্দুল সাদী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুত মিশ ও ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি মো. রেজওয়ান খান মুন্না।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডিএফএ’র সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান, কোষাধ্যক্ষ মাসুদ আলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, তাজুল ইসলাম রিপন, ইদ্রিস বাবু, খন্দকার আরিফ হোসেন ফিন্স, আলতাফ হোসেন ও সদ্য অবসরে যাওয়া ফিফা রেফারি তৈয়ব হাসান শামছুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *