ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা

admin ঢাকা
আপডেট: 20 November 2018, 22:16

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি মাসুম বিল্লাহ সুজনের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সুজনের পিতা জি.এম নজীর আহমেদ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে মঙ্গলবার এ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৭ টার দিকে কদমতলা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পূর্বশত্রুতার জের ধরে রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের মৃত আহছান গাজীর ছেলে শহীদুল ইসলাম (৪০), তেরুলিয়া গ্রামের মৃত ছামছুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (৩৮), সুবর্ণগাজী গ্রামের মৃত আব্দুল বারী গাজী ছেলে সেলিম আহমেদ (৪৩), চুনাখালী গ্রামের মৃত মহিউদ্দিন গাজীর ছেলে আল-আমিন গাজী (২৮), কাটুনিয়া গ্রামের মৃত অজেদ আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৩৫), পীরগাজন গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে শাকিল হোসেনসহ (২৮) অজ্ঞাত ৬/৭ জন মাসুম বিল্লাহ সুজনের উপর সশস্ত্র হামলা চালায়। এসময় এলাকাবাসী ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সুজনের পিতা জিএম নজীর আহমেদ তার ছেলের উপর হামলার ঘটনায় শহিদুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা করেন (মামলা নম্বর: ১০, তারিখ: ২০/১১/২০১৮ খ্রি.)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *