ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পরিবার কল্যাণ সেবা উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা

admin ঢাকা
আপডেট: 20 November 2018, 22:14

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও সপ্তাহ উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধিতি নিশ্চিত করি-এই প্রতিপাদে মঙ্গলবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
২৪ থেকে ২৯ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের একেএম অধ্যক্ষ জাফরুল আলম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মেডিকেল অফিসার প্রবীর কুমার, ডা. মফিজ উদ্দিন, নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ উপজেলা ফিল্ড অফিস কো-অর্ডিনেটর অশীষ কুমার হালদার, মোজাহার স্কুলের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, এসসিএইচ অফিসার বিধান কান্তা, লীনা হেলেনা গোমেজ, এফডাব্লউভি ফারহানা সুলতানা, স্বাস্থ্যকর্মী নিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *