ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার ২০ শিক্ষার্থীকে ফরম পূরণে অর্থ সহায়তা প্রদান

admin ঢাকা
আপডেট: 20 November 2018, 21:28

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে ৭ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ জন দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীর মাঝে এসএসসির ফরম পূরণ বাবদ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার ব্র্যাক শিক্ষা অফিসে এই টাকা বিতরণ করেন জেলা ব্র্যাক অফিসার রেজাউল ইসলাম। ব্র্যাক শিক্ষা অফিসের শাখা ব্যবস্থাপক কাজল কান্তি ভট্টচার্য্য জানান, ব্র্যাক স্কুল থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা পাশ করে বিভিন্ন হাই-স্কুলে ভর্তি হয়ে এ বছর এসএসসি পরীক্ষা অংশ গ্রহণ করবে সেই সকল দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীর কাছ আবেদনপত্র সংগ্রহ করে তা যাচাই বাছাই করে পরীক্ষার ফি বাবদ মাথা পিছু ২০ জনকে ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কমৃকর্তা ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক কৃষ্ণ বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *