ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোমরপুর কৃষক স্কুলে মাঠ দিবস

admin ঢাকা
আপডেট: 20 November 2018, 20:37

ব্লুগোল্ড কর্মসূচির কৃষি উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সদর উপজেলার কোমরপুর ডিএই ব্লুগোল্ড সিএডাব্লুএম কৃষক মাঠ স্কুলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় কোমরপুর মাঠে ওজিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবেস প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্লাবনী সরকার, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, বিশ^জিৎ দাস, নীলকণ্ঠ সরকার, সীমন্ত দাস, হাসানুজ্জামান, আশিক পারভেজ প্রমুখ।
এতে কৃষি অফিসার আমজাদ হোসেন বলেন, কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে ক্লাব গঠন করে দলগতভাবে কাজ করতে হবে। এ সময় সঞ্চয় করা ও ব্লুগোল্ড স্কুল শেষ হওয়ার পরে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সকল কার্যক্রম বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় ব্লুগোল্ড কর্মসূচির আওতায় বিভিন্ন প্রযুক্তিগ্রহণ, বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ, জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়। এছাড়াও আমন ধান কেটে বারি সরিষা-১৪ বপন, আম ও পেয়ারার মাছিপোকা দমনে সেক্সফেরেমন ফাঁদ ব্যবহার এবং ফলগাছের পরিচর্যা করার আহ্বান জানান।
মাঠ দিবসে ২০০জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *