ঢাকাMonday , 19 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় আনসার ভিডিপির দায়সারা সমাবেশ

admin ঢাকা
আপডেট: 19 November 2018, 22:14

মোজাহিদুল ইসলাম, কলারোয়া: শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র শ্লোগান ব্যানারের উপরে লিখে দায়সারাভাবে কলারোয়ায় আনসার ভিডিপির মাঠ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট কেএম মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলারোয় থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিয়নের কমান্ডারগণ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকতা মাসুদুর রহমান।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ভিডিপি সদস্যরা নাম না প্রকাশ করার শর্তে জানান, আমাদেরকে ন্যায্য ভাতা না দিয়ে নামমাত্র কিছু টাকা দেওয়া হয়েছে, এমনকি অনুষ্ঠানে উপস্থিত কোনও সদস্যকে সকাল-থেকে দুপুর পর্যন্ত কোনও সৌজন্য নাস্তা ও খেতে দেওয়া হয়নি। তারা এসব অভিযোগের আঙ্গুল তোলেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনোয়ারা খাতুনের দিকে।
এছাড়াও উপজেলা পর্যায়ে কর্মরত কোনও পর্যায়ের সাংবাদিক সংগঠনকে অনুষ্ঠানের দাওয়াত না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জানান, আমাদের অনুষ্ঠানে কোনও সাংবাদিককে প্রয়োজন হয় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। পরিচালনা করেন উপজেলা আনছার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মনোয়ারা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *