ঢাকাMonday , 19 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি কলেজ: জি ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ বর্ষের জয়

admin ঢাকা
আপডেট: 19 November 2018, 21:04

কলেজ প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগ (জি ক্লাব) আয়োজিত চার দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে অনার্স চতুর্থ বর্ষ জয়লাভ করেছে।
সোমবার (১৯ নভেম্বর) সকালে কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রথম বর্ষকে পরাজিত করে অনার্স চতুর্থ বর্ষ চ্যাম্পিয়ন হয়।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান আ ন ম গাওছার রেজা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক সাধন কুমার সরদার।
এর আগে সকালে নতুন প্রথম বর্ষ মুখোমুখি হয় পুরাতন প্রথম বর্ষের। এতে দুর্দান্ত জয় পেয়ে ফাইনালে ওঠে নতুন প্রথম বর্ষ।
অন্যদিকে অর্নাস ২য় ও অর্নাস চতুর্থ বর্ষের মধ্যকার ম্যাচে জয় পায় অনার্স চতুর্থ বর্ষ।
পরে ফাইনালে মুখোমুখি হয় নতুন প্রথম বর্ষ ও অনার্স চতুর্থ বর্ষ। ফাইনাল ম্যাচে নতুন প্রথম বর্ষকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অনার্স চতুর্থ বর্র্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *