ঢাকাMonday , 19 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 19 November 2018, 20:25

জিএম হুমায়ুন কবীর, কাশিমাড়ি: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা স্তম্ভের সামনে থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা জিএম ওসমান গণি, মুক্তিযোদ্ধা শামসুর রহমান দুখী প্রমুখ। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী গাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *