ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাফুফে ১ম বিভাগ ফুটবল লীগ: ২য় সেমিতে পিকে ক্লাবকে হারিয়ে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ফাইনালে

admin
November 18, 2018 9:47 pm
Link Copied!

বাফুফে জেলা ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে পিকে ইউনিয়ন ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ফাইনালে উঠেছে। রোববার বিকালে সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে কোন দল গোল না হওয়ায় খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ৫-৪ গোলে পিকে ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম খান, ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর চেয়ারম্যান ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, সদস্য আনোয়ার হোসেন, মোমিন উল্লাহ মোহন, শেখ ওলিউর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। খেলার রেফারির দায়িত্ব পালন করেন ইকবাল আলম বাবলু, সহকারি রেফারি ছিলেন পিপুল খান, এ.কে আজাদ কানন ও রফিকুল ইসলাম খান।
প্রসঙ্গত, ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর ফাইনাল খেলায় অংশ নেবে টাউন স্পোর্টিং ক্লাব ও ভালুকা চাঁদপুর সবুজ সংঘ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।