ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 18 November 2018, 21:13

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় যুবলীগ নেতা মীর শাহীনের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও মামলা প্রত্যাহারের হুমকি-ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার ভগ্নিপতি আব্দুল মজিদ গাজী ও বোন জামিলাতুন্নেছা মাহফুজা।
রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিদ দম্পতি বলেন, শাহীন আমাদের সম্পর্কে শ্যালক ও ভাই। আমরা প্রতিবেশী নানী শ্বাশুড়ি উজালা বিবির কাছ থেকে ৩১ শতক সম্পত্তি ক্রয় করে বসতবাড়ি নির্মাণ পূর্বক বসবাস করে আসছি।
শাহীন বিভিন্ন সময়ে ব্যবসায়িক কারণে ঋণে জর্জরিত হয়ে আমাদের দারস্থ হয়ে স্ট্যাম্প দিয়ে ২ লাখ ৪৬ হাজার ও ব্যাংক চেকের মাধ্যমে দেড় লাখ টাকা নেয়। সে মাহফুজাকে ভুল বুঝিয়ে ব্যাংক থেকে তার নামে আড়াই লাখ টাকা লোন নেয়। উক্ত টাকা পরিশোধে তালবাহানা করলে আমরা তার বিরুদ্ধে আদালতে মামলা করি। এ জন্য সে ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে এবং হুমকি-ধামকি প্রদানসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে তারা এর প্রতিকার চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *