ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় পিএসসির প্রথম দিনে ১৯৬ পরীক্ষার্থী অনুপস্থিত

admin
November 18, 2018 9:11 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথমদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অতিবাহিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ১৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩ হাজার ৭২৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩ হাজার ৫২৮জন। অনুপস্থিত ছিল ১৯৬জন।
এর মধ্যে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২০, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ৫৪৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৯, লতার কাঠামারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২, দেলুটির হাটবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬, সোলাদানার চারবান্ধা কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১০, লস্করের খড়িয়া বীণাপানি কেন্দ্রে ২৪৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫, গদাইপুরের গোপালপুর কেন্দ্রে ৩৭০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৭, রাড়–লীর বাঁকা কেন্দ্রে ২০১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২, রাড়–লী কেন্দ্রে ২৬১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯, চাঁদখালীর গজালিয়া কেন্দ্রে ২৫৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৪, চাঁদখালী কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৬, গড়ইখালীর বাইনবাড়িয়া কেন্দ্রে ১১৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১, গড়ইখালীর আলমশাহী কেন্দ্রে ২১৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৫ ও পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৫ পরীক্ষার্থীর মধ্যে ১০জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে কেন্দ্র সচিব মিলি জিয়াসমিন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।