পারুলিয়া প্রতিনিধি: গতকাল থেকে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে ২০টি স্কুল থেকে ৪৪০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে। যার মধ্যে ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অতিরিক্ত আধা ঘন্টা সময় দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বহেরা এটি মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক ইমাদুল হক ও হল সুপারের দায়িত্ব পালন করেন পারুলিয়া জেলেপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
